সর্বশেষ

৯/১১’র ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মামলা

Saudo tin towerCity ads Investment (1)

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ৮৫০ জন মার্কিন নাগরিকের পরিবার সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে এই মামলা গ্রহণ করা হয়। বাদীপক্ষের অভিযোগ—৯/১১ হামলার পেছনে সৌদি আরবের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল।

মামলায় বলা হয়েছে, আল–কায়েদা হামলাটি পরিচালনা করলেও তাদের অর্থায়ন, সমর্থন এবং লজিস্টিক সহায়তার সঙ্গে সৌদি আরবের সংশ্লিষ্টতা রয়েছে। বাদীপক্ষের দাবি, সৌদি রাজপরিবারের পৃষ্ঠপোষকতা ছাড়া এমন সমন্বিত ও উচ্চমাত্রার হামলা পরিচালনা করা সম্ভব ছিল না। তাই নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দায় সৌদি আরবের ওপরই বর্তায়।

উল্লেখ করা হয়েছে, হামলায় জড়িত মোট ১৯ জন ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক ছিলেন। তবে সৌদি সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তারা বরং আল–কায়েদা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। রিয়াদ দাবি করে, রাষ্ট্রীয়ভাবে ৯/১১ হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারসহ একাধিক স্থানে সমন্বিত হামলায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চার শতাধিক ছিলেন পুলিশ সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী। আধুনিক ইতিহাসে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হয়।

মামলাটি এখন ফেডারেল আদালতে বিচারাধীন। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ মামলার রায় যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup