সর্বশেষ

বাহরাইনে নতুন আইন জারি, প্রবাসীদের জন্য জরুরি বার্তা

Istockphoto 1297023692 612x612Web Popup (3)

বাহরাইনের দক্ষিণাঞ্চলীয় মিউনিসিপাল কাউন্সিল আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রমের ওপর নতুন সময়সীমা ও নিয়ন্ত্রণ আরোপ করেছে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, রেস্তোরাঁ, ক্যাফে, বুটিকসহ সব ধরনের ছোট ব্যবসা এখন থেকে সকাল ৫টা থেকে রাত ১২টার মধ্যে পরিচালনা করা যাবে। নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্ত বিশেষভাবে প্রভাব ফেলতে পারে প্রবাসী শ্রমিকদের ওপর, যারা রাতের শিফটে এসব প্রতিষ্ঠানে কাজ করেন। সময় সীমাবদ্ধতার কারণে তাদের আয় ও কর্মসময়ের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের ভাষ্য—নতুন বিধিনিষেধের মূল লক্ষ্য আবাসিক এলাকার শান্ত পরিবেশ বজায় রাখা, যানজট ও শব্দদূষণ নিয়ন্ত্রণ করা এবং সার্বিক স্বাস্থ্য–পরিচ্ছন্নতা উন্নত করা।

নতুন নিয়মে গ্যারেজ, ওয়ার্কশপ, স্ক্র্যাপ ইয়ার্ড ও সার্ভিস সংশ্লিষ্ট ব্যবসা আরও কঠোর সময় নিয়ন্ত্রণের আওতায় এসেছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সীমিত থাকবে। তবে ফার্মেসি এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে, যাতে জনসাধারণ প্রয়োজনীয় সেবা অব্যাহতভাবে পেতে পারে।

মিউনিসিপাল কাউন্সিলের উপ-সভাপতি আবদুল্লাহ বৌবশাইট জানান, আবাসিক এলাকায় অতিরিক্ত বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায়ই জনদুর্ভোগ সৃষ্টি করত। সময়সীমা কার্যকর হলে এলাকাবাসীর স্বাচ্ছন্দ্য বাড়বে এবং প্রবাসীসহ সকল বাসিন্দার জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরি হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম বাস্তবায়নে নিয়মিত নজরদারি ও পরিদর্শন চালানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup