সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ভেনিজুয়েলায় একের পর এক ফ্লাইট বাতিল

Flights to Venezuela canceled after US warningCity ads Investment (1)

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ভেনিজুয়েলার আকাশপথকে “সম্ভাব্য বিপজ্জনক” হিসেবে চিহ্নিত করার একদিন পরই দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় অস্থিরতা দেখা দিয়েছে। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিল, কলম্বিয়া এবং পর্তুগালের তিনটি প্রধান এয়ারলাইন কারাকাস থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত ফ্লাইট বাতিল করে।

ফ্লাইটরাডার২৪ এবং সাইমন বলিভার মাইকুয়েটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ব্রাজিলের গোল এয়ারলাইন, কলম্বিয়ার আভিয়ানকা এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাসগামী ও কারাকাস থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট স্থগিত করেছে। কলম্বিয়ার এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ অ্যারোনটিকা সিভিল জানায়, মাইকুয়েটিয়া এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আকাশপথে “সম্ভাব্য ঝুঁকি” তৈরি হয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগাল তাদের শনিবারের ফ্লাইট বাতিল নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা অনুযায়ী ভেনিজুয়েলার আকাশপথে নিরাপদ উড়োজাহাজ চলাচলের নিশ্চয়তা নেই। একইভাবে স্পেনের ইবেরিয়া সোমবার থেকে কারাকাসগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে; যদিও শনিবারের নির্ধারিত কারাকাস–মাদ্রিদ ফ্লাইটটি স্বাভাবিকভাবেই পরিচালিত হয়।

অন্যদিকে, পানামার কোপা এয়ারলাইনস এবং কলম্বিয়ার লো-কস্ট এয়ারলাইন উইঙ্গো শনিবার তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এয়ারলাইনগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এফএএ তাদের নোটিশে উল্লেখ করে, ভেনিজুয়েলা ও আশপাশের আকাশপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সব উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে—এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমানের মোতায়েন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup