সর্বশেষ

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলিদের বিচার করবেন নেতানিয়াহু

Netaniyahu 14City ads Investment (1)

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও নির্যাতনে জড়িত ইসরায়েলি নাগরিকদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করতে শিগগিরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে কিছু চরমপন্থী ইসরায়েলি দীর্ঘদিন ধরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আইন নিজেরা হাতে তুলে নিচ্ছে এই গোষ্ঠী—যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি জানান, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দাঙ্গাকারীদের গ্রেপ্তার ও আইনের কঠোর প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি নিজেই বিষয়টি তদারকি করবেন।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আলাদা এক বিবৃতিতে জানান, পশ্চিম তীরে চলমান সহিংসতা দমাতে সরকার বিশেষ রসদ বরাদ্দ ও অতিরিক্ত অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার বেথলেহেমের নিকটবর্তী জাবায় গ্রামে কয়েকটি বাড়িঘর ও যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটায় ইসরায়েলি দাঙ্গাকারীরা। এর আগেও পশ্চিম তীরের সা’র গ্রামে একই ধরনের হামলা হয়। এসব ঘটনার পর ফিলিস্তিনের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করে। তাদের অভিযোগ—ইসরায়েলি দুষ্কৃতিকারীরা নিয়মিত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং সরকার তাদের সুরক্ষা দিচ্ছে।

ফিলিস্তিনের অভিযোগের কিছুক্ষণ পরই নেতানিয়াহুর পক্ষ থেকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসে। প্রায় ২৭ লাখ ফিলিস্তিনির বসবাসকারী পশ্চিম তীরকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। গাজায় যুদ্ধবিরতির পর এই দাবি আরও জোরালো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup