সর্বশেষ

উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

Helicpoter01Probashir city Popup 19 03

ইংল্যান্ডে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উড্ডয়নের কিছুক্ষণ পর দক্ষিণ ইয়র্কশায়ারের ডনকাস্টারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত ব্যক্তির বয়স ৭০ বছর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এছাড়া হেলিকপ্টারের পাইলটসহ আরও দুই আরোহী আহত হয়েছেন।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেন্টলির ইংস লেনের কাছে একটি মাঠে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। খবর পেয়ে দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হলেও চিকিৎসা কর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনায় ৪১ বছর বয়সী পাইলট, ৫৮ বছর বয়সী এক নারী ও ১০ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে নিরাপদে আছেন।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ ও বিমান দুর্ঘটনা তদন্ত শাখা যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা প্রত্যক্ষদর্শী এবং যাদের কাছে দুর্ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে তাদের সহযোগিতা কামনা করেছেন। তদন্ত কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার কারণ উদঘাটনে সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য এড মিলিব্যান্ড ঘটনাটিকে “ভয়াবহ ও মর্মান্তিক” বলে মন্তব্য করেছেন। তিনি নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান। হেলিকপ্টারটি রেটফোর্ডের গ্যামস্টন বিমানবন্দর থেকে উড্ডয়নের পর অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়েছিল বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তদন্ত দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03