সর্বশেষ

নতুন করে গাজায় ড্রোন হামলা, অভিযোগ অস্বীকার আইডিএফের

Idf denies new drone attack in gazaProbashir city Popup 19 03

ফিলিস্তিনের গাজায় নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এই ঘটনা নিশ্চিত করলেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এটি অস্বীকার করেছে।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল বারবার ফিলিস্তিনিদের গাজার সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল। এর মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে আইডিএফ জানিয়েছে, তারা আজ ওই এলাকায় কোনো বিমান হামলার তথ্য রাখে না।

এদিকে, খান ইউনিসের নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, আজ সকালে ড্রোন হামলার ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরায়েল গাজায় প্রায় ৪৫ জনের অজ্ঞাত মরদেহ ফেরত দেয়।

লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত আসা মরদেহগুলোতে গলাচেপে হত্যা, গুলি চালানো ও ট্যাংকচাপা মতো ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। নাসের হাসপাতালের সূত্র জানিয়েছে, কিছু মরদেহ সম্প্রতি নিহত, আবার কিছু পচনধরা বা আংশিক অবস্থায় এসেছে।

মরদেহগুলোতে চোখ বাঁধা, হাত-পা বাঁধা, অঙ্গহানি ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গসহ নানা ধরনের নিষ্ঠুর নির্যাতনের প্রমাণ মিলেছে। কিছু মরদেহের হাত বা পা অনুপস্থিত ছিল। এ পরিস্থিতি ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03