সর্বশেষ

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু

Conflict between pakistan and afghanistan resumes on the borderProbashir city Popup 19 03

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া সংঘাতে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কুররম সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর বিনা উসকানিতে হামলা চালায় আফগান সেনারা এবং পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এই যৌথ হামলার জবাবে পাল্টা আঘাত হানে পাকিস্তান সেনাবাহিনী, যাতে আফগান বাহিনীর একটি ট্যাংক ও সীমান্ত পোস্ট ধ্বংস হয় এবং টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হয়।

পাকিস্তানি সেনাসূত্রের দাবি, সংঘাত শুরুর এক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনা পোস্ট পুরোপুরি ধ্বংস করে তারা। পরে নার্গসার, তুর্কমানজাই ও পোলসেন নামে আরও তিনটি পোস্টে অভিযান চালিয়ে আফগান সেনাদের ছয়টি ট্যাংক ধ্বংস করা হয়। এসব পোস্টে অবস্থানরত আফগান সেনা ও টিটিপি সদস্যদের অনেকে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাক সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় আফগান বাহিনীর বেশ কয়েকজন সেনা টিকতে না পেরে পোস্ট ছেড়ে পালিয়ে যান। এমনকি একটি পোস্টে সেনারা পালানোর আগে আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকাও তুলেছিলেন।

এর আগে ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে টিটিপির আস্তানায় বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই ১১ অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালায়। এরপর থেকে দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র : জিও নিউজ

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03