সর্বশেষ

ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, জবাবে যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

Erdogan asked to quit smoking, what the italian prime minister said in responseCity ads Investment (1)

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) মিসরে একত্রিত হন বিশ্বের শীর্ষ নেতারা। এ সম্মেলনে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও অনেকে। বৈঠকের ফাঁকে দুই নেতার মধ্যকার এক মজার আলাপ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বার্তা সংস্থা ইহলাস প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মেলোনিকে দেখে এরদোয়ান বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনাকে দেখে ভালো লাগছে। তবে আপনাকে ধূমপান ছাড়াতে হবে।” উত্তরে মেলোনি হেসে বলেন, “আমি জানি, আমি জানি, আমি কাউকে মারতে চাই না।” যদিও তিনি ধূমপান ছাড়বেন কি না, তা স্পষ্ট করে বলেননি।

ওই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কথোপকথন শুনে তিনি হেসে বলেন, “মেলোনির পক্ষে ধূমপান ছাড়াটা অসম্ভব।” এরপর তিন নেতা হাস্যোজ্জ্বল পরিবেশে আলাপ চালিয়ে যান।

সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে মেলোনি স্বীকার করেছেন, তিনি ধূমপান করেন এবং এটিকে মাঝে মাঝে “কূটনৈতিক সংযোগের উপায়” হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদ-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমন মুহূর্তেই।

অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরে তুরস্ককে ধূমপানমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে বর্তমানে একটি জাতীয় ক্যাম্পেইন চলছে, যেখানে নাগরিকদের ধূমপানের ক্ষতি সম্পর্কে সচেতন করা ও ধূমপান ত্যাগে সহায়তা দেওয়া হচ্ছে। এরদোয়ানের লক্ষ্য—তুরস্কের পরবর্তী প্রজন্মকে সম্পূর্ণভাবে তামাকমুক্ত রাখা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup