সর্বশেষ

শান্তি সম্মেলনে গাজা পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

G 2 20251014091526Probashir city Popup 19 03

মিশরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল-শেখে চলমান ঐতিহাসিক শান্তি সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের রাজা, ফ্রান্স ও তুরস্কের রাষ্ট্রপতি, কাতারের আমির, জার্মানির চ্যান্সেলর, ইতালি, যুক্তরাজ্য ও কানাডার প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।

G 2 20251014091526

মিশরের রাষ্ট্রপতির দপ্তরের মুখপাত্র জানান, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গাজার মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা এবং যুদ্ধবিরতি কার্যকর করতে একযোগে পদক্ষেপ গ্রহণ করা। অংশগ্রহণকারী নেতারা যুদ্ধবিরতি পরবর্তী সময়ে পুনর্গঠন কার্যক্রমে টেকসই আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ আল-শেনাউই জানান, প্রেসিডেন্ট আল-সিসি আগামী নভেম্বর মাসে কায়রোতে ‘প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনবিষয়ক সম্মেলন’ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, শারম আল-শেখ সম্মেলনের ইতিবাচক গতি বজায় রেখে এই সম্মেলন গাজার পুনর্গঠনের এক নতুন মাইলফলক হয়ে উঠবে।

প্রেসিডেন্ট আল-সিসি ইউরোপীয় দেশগুলোকে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মিশর ও জর্ডান ফিলিস্তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে ইউরোপীয় সহায়তা অত্যন্ত প্রয়োজন।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রেরণ, ধ্বংসস্তূপ অপসারণ এবং আন্তর্জাতিক সমন্বয় কাঠামো গঠনের বিষয়ে একমত হন। নেতারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ আঞ্চলিক সহযোগিতা ও মানবিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে শান্তি প্রতিষ্ঠার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03