সর্বশেষ

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

Israeli young man commits suicide after losing mother and girlfriendCity ads Investment (1)

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রেমিকাকে হারিয়ে মানসিক ভেঙে পড়েন এক ইসরায়েলি যুবক। সেই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ২৮ বছর বয়সী রোই শালেভ। নোভা সঙ্গীত উৎসবে ঘটে যাওয়া ভয়াবহ সেই হামলার দ্বিতীয় বার্ষিকীর কয়েকদিন পর, গত শুক্রবার (১০ অক্টোবর) নিজের গায়ে আগুন দিয়ে তিনি জীবন শেষ করেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়ার কাছে একটি মহাসড়কের পাশে জ্বলন্ত গাড়ি থেকে শালেভের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আত্মহত্যার কিছু আগে তিনি একটি গ্যাস স্টেশনে গাড়িতে জ্বালানি নিচ্ছিলেন।

মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দেন শালেভ। সেখানে তিনি লেখেন, “আমি দুঃখিত, আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার ভেতরে আগুন জ্বলছে, আমি বেঁচে আছি কিন্তু আসলে মৃত।”

২০২৩ সালের নোভা উৎসবে হামলার সময় শালেভ ও তার প্রেমিকা ম্যাপাল অ্যাডাম একসঙ্গে ট্রাকের নিচে লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু হামলাকারীদের গুলিতে প্রাণ হারান ম্যাপাল। শালেভ নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন, তবে প্রাণে বেঁচে যান। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমরা একে অপরকে ভালোবাসি বলেছিলাম, তারপর চোখ বন্ধ করেছিলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি, ম্যাপাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।”

সংবাদমাধ্যমটি জানায়, হামলার কয়েকদিন পরই শালেভের মা-ও একইভাবে নিজের গাড়িতে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন। নোভা ট্রাইব কমিউনিটি, যা উৎসবে নিহতদের পরিবারের সংগঠন, এক বিবৃতিতে জানায়— “রোই শালেভ আমাদের কমিউনিটির মেরুদণ্ড ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের ও অবিশ্বাস্য ক্ষতির সংবাদ।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03