সর্বশেষ

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা ‘পুনর্নির্মাণ হবে’: ট্রাম্প

Trump h 6878ab94e7d3eWeb Popup (3)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন, শান্তি চুক্তির প্রথম পর্যায় কার্যকর হলে গাজার মানুষ একসঙ্গে কাজ শুরু করবে এবং পুনর্গঠন কার্যক্রম ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, এটি হবে একটি নতুন বিশ্ব এবং গাজায় প্রচুর সম্পদ ব্যয় করা হবে। ট্রাম্প আশাবাদী, গাজা খুব দ্রুত নিরাপদ ও পুনর্গঠিত স্থান হিসেবে গড়ে উঠবে। তিনি আরও জানান, অন্যান্য মধ্যপ্রাচ্য দেশগুলোও পুনর্নির্মাণে সহায়তা করবে কারণ তাদের প্রচুর সম্পদ রয়েছে এবং তারা এটি বাস্তবায়ন দেখতে চায়।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন শুরু করলেও, এর মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজার বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে।

এএফপি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে উত্তর গাজায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে হামলায় কতজন হতাহত হয়েছে, তা এখনও জানা যায়নি।

এর আগে হামাস জানিয়েছিল, তারা ইসরায়েল থেকে গাজা যুদ্ধ বন্ধ ও পুরোপুরি সেনা প্রত্যাহারের গ্যারান্টি চায়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠন দাবি করছে, নিশ্চিত হতে হবে যে গাজার সব এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup