সর্বশেষ

গাজা যুদ্ধে নিহত ১১৫০ ইসরায়েলি সেনা

1,150 israeli soldiers killed in gaza warProbashir city Popup 19 03

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর ১ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ১ হাজার ১৫২ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, এই পরিসংখ্যানে গাজা উপত্যকা ছাড়াও অধিকৃত দক্ষিণ ও উত্তরাঞ্চল, লেবানন এবং পশ্চিম তীরে অবস্থানরত সকল ইসরায়েলি নিরাপত্তা সদস্যের মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজার সাধারণ মানুষের ওপর ভয়াবহ অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের দেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া, খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে আশ্রয় নেওয়া সাধারণ ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে, ফলে প্রতিদিনই প্রাণহানির সংখ্যা বাড়ছে।

চলতি বছরের মে মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধান এড়িয়ে নিজস্ব সাহায্য বিতরণ ব্যবস্থা চালু করে। এতে যুক্তরাষ্ট্র সমর্থন দিলেও, গাজায় মানবিক সংকট আরও গভীর আকার ধারণ করেছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েল এখন আন্তর্জাতিক আইনি চাপে রয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03