সর্বশেষ

ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল

Israel to send 137 people detained from flotilla to turkeyCity ads Investment (1)

গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা বিভিন্ন দেশের ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠানো হচ্ছে। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন। মানবিক এই নৌবহরে প্রায় ৪০টি দেশের শতাধিক মানবাধিকারকর্মী অংশ নিয়েছিলেন, যারা গাজার অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে চেয়েছিলেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, প্রথম ধাপে ইতালির কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মোট ২৬ জন ইতালীয় নাগরিক ওই নৌবহরে ছিলেন, যাদের মধ্যে ১৫ জন এখনো ইসরায়েলে আটক আছেন। আগামী সপ্তাহে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক সব যাত্রী “নিরাপদ ও সুস্থ” আছেন এবং কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

তবে, আটক কর্মীদের আইনি সহায়তা প্রদানকারী ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ অভিযোগ করেছে, অনেক বন্দীকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং তাদের পানি, ওষুধ ও টয়লেট ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। সংগঠনটি এ ধরনের আচরণকে আন্তর্জাতিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup