সর্বশেষ

দুই দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Turkish deputy foreign minister to arrive in dhaka on two day visitCity ads Investment (1)

বাংলাদেশ ও তুরস্ক চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে। দুই দিনের সফরে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসবেন। বৈঠকে দুই দেশের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে। দুই দেশের পররাষ্ট্র সচিবরা পাঁচ বছরের ব্যবধানে আবারো বৈঠকে বসছেন এবং সম্পূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা করবেন। চতুর্থ ফরেন অফিস কনসালটেশন আগামী ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, ঢাকা সফরের সময় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে পৃথক সাক্ষাৎ করতে পারেন।

সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই বৈঠক দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে ব্যবসা, প্রতিরক্ষা ও অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতার পথ সুগম করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup