সর্বশেষ

ন্যাটোর মতো মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের আশা পাকিস্তানের

Ishaq dar 20250103124721 20250825145008 2510040647City ads Investment (1)

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে তাদের স্বাক্ষরিত সামরিক চুক্তি ভবিষ্যতে আরও প্রসারিত হয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো শক্তিশালী জোটে রূপ নিতে পারে। শুক্রবার (৩ অক্টোবর) পার্লামেন্টে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ইসহাক দার জানান, সৌদির সঙ্গে করা এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে অনুরূপ সামরিক চুক্তি করার আগ্রহ দেখিয়েছে। তার মতে, এই দেশগুলো যুক্ত হলে একটি নতুন ন্যাটোর মতো জোট গড়ে উঠবে এবং পাকিস্তান চাইলে ৫৭ মুসলিম দেশের নেতৃত্ব দিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, গত মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ ও চার দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের সময় যদি এ চুক্তি কার্যকর থাকত, তাহলে পাকিস্তানের ওপর আক্রমণকে সৌদি আরবের ওপর হামলা হিসেবেও গণ্য করা হতো।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক এ সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। এর শর্ত অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর আক্রমণ হলে তা উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে কার্যত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সুরক্ষার আওতায় চলে আসছে সৌদি আরব। তবে হামলার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup