সর্বশেষ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

Cusersdelldownloadsnarsingdi.pic.29.07.25 1.jpg 20250906 162956 0000City ads Investment (1)

ইসরায়েল সরকার সেনাবাহিনীকে গাজায় দখল অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যম ‘আর্মি রেডিও’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে হামাস আংশিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘আর্মি রেডিও’র সাংবাদিক ডরোন কাদোস এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, রাজনৈতিক নেতৃত্ব সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ চালানোর নির্দেশ দিয়েছে। এর ফলে আপাতত গাজা সিটি দখল অভিযান বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, হামাস সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত জিম্মিদের মুক্তি দিতে রাজি হলেও কিছু বিষয়ে আরও আলোচনার দাবি তোলে।

হোয়াইট হাউসের পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দেওয়া এবং নিহতদের মরদেহ হস্তান্তরের প্রস্তাব করা হয়েছে। এর বিনিময়ে ইসরায়েল গাজায় আটক শত শত বন্দিকে মুক্তি দেবে। প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে। সূত্র : আল জাজিরা

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup