সর্বশেষ

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Netanyahu apologizes to qatarCity ads Investment (1)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সম্প্রতি দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় এই ক্ষমা প্রার্থনা করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে।

রয়টার্সের বরাতে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু। আলোচনার সময় তিনি ৯ সেপ্টেম্বরের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, নেতানিয়াহু তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন। সেই সময়েই শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে তার এই ফোনালাপ হয়। বৈঠকে একটি কাতারি টেকনিক্যাল টিমও উপস্থিত ছিল বলে সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হামাসের পাঁচজন নিম্নপর্যায়ের সদস্য ও একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। তবে ওই সময় উপস্থিত থাকা হামাসের শীর্ষ পাঁচ নেতা অক্ষত ছিলেন।

হামলার পর আরব বিশ্ব তীব্র ক্ষোভ প্রকাশ করে। বিশেষ করে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় দোহা ও অন্যান্য আরব রাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এই পরিস্থিতিতেই নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup