সর্বশেষ

চালু হলো বিশ্বের উচ্চতম সেতু

World's highest bridge opensProbashir city Popup 19 03

চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। গুইঝৌ প্রদেশে তিন বছরের নির্মাণকাজ শেষে তৈরি হওয়া এই প্রকৌশল কীর্তি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতুর স্থানেও পরিবর্তন এনেছে।

‘হুাজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’ নামের এই সেতুটি নদী ও বিশাল গিরিখাতের ওপর দাঁড়িয়ে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে। এর ফলে পূর্বের রেকর্ডধারী একই প্রদেশের ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং ব্রিজ দ্বিতীয় স্থানে চলে গেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর সময় সরাসরি সম্প্রচারে দেখা যায়, মেঘে আচ্ছাদিত বিশাল নীল টাওয়ারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে তারা তাদের গর্ব ও আনন্দের কথা প্রকাশ করেন।

গুইঝৌ প্রাদেশিক পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন জানান, সেতুটি চালু হওয়ায় দুই পাশের ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে মাত্র দুই মিনিটে নেমে এসেছে। এতে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়ন নতুন মাত্রা পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দশকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে চীন অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। পাহাড়ি গুইঝৌ প্রদেশে বর্তমানে হাজারো সেতু রয়েছে, যার মধ্যে বিশ্বের দুটি সর্বোচ্চ সেতু এখন এখানেই দাঁড়িয়ে আছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03