শুল্ক বিভাগ নতুন নির্দেশনায় জানিয়েছে, বিদেশ থেকে আনা মোবাইল ফোনে শুল্কমুক্ত সুবিধা কেবলমাত্র মিশরীয় পাসপোর্টধারীরা পাবেন। অন্যদিকে, বিদেশি পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা সীমিত সময়ের, অর্থাৎ সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ ক্ষেত্রে কোনো পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে কেউ শুল্ক পরিশোধ করতে চাইলে তা নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিতে হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে শুল্ক বিভাগ ও জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যৌথভাবে ‘তেলিফোনি’ নামের একটি ই-সিস্টেম চালু করে। এর মাধ্যমে আমদানি করা স্মার্টফোন নিবন্ধন ও শুল্ক আদায় করা হয়।
আরও
নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিদেশফেরত যাত্রীকে একটি করে ফোন শুল্ক ছাড়াই আনার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো ফোনটি কাস্টমস জোনে ঘোষণা করতে হবে এবং তথ্য নিবন্ধন করতে হবে, অথবা ‘তেলিফোনি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
জানুয়ারিতে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছিল, আমদানিকৃত ফোনের মালিকরা ৯০ দিনের মধ্যে শুল্ক পরিশোধ করবেন, যদি তারা মিশরে অবস্থান করেন। আর ভিজিটর হলে দেশ ত্যাগের সময় ফোনটি সঙ্গে নিয়ে যেতে হবে।
শুল্ক বিভাগ আরও জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে বিদেশ থেকে আনা দ্বিতীয় মোবাইল ফোনের ওপর শুল্ক হার নির্ধারণ করা হয়েছে ফোনের মূল্যের ৩৭.৫ শতাংশ হারে। এই নিয়ম বিদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।











