Long Popup (2)
সর্বশেষ

গাজা নিয়ে পোস্ট করায় চাকরি গেল সাংবাদিকের, অতঃপর…

Journalist loses job for posting about gaza, then...ProbashircityWebPopupUpdate

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে অ্যান্টোইনেট লাতুফ নামের এক সাংবাদিককে বরখাস্ত করেছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)। এ ঘটনায় আদালত এবিসিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার বেশি।

লাতুফ ২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিং শোতে যোগ দেন। কিন্তু মাত্র তিন দিন কাজ করার পর, মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ-এর একটি পোস্ট শেয়ার করায় তাকে বরখাস্ত করা হয়। ওই পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অনাহারে রাখার অভিযোগ তুলে ধরা হয়, যা ইসরায়েল দীর্ঘদিন ধরে অস্বীকার করছে।

আদালতের বিচারক ড্যারিল রঙ্গিয়াহ বলেন, লাতুফকে পোস্ট না করার কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব লক্ষ্য করা গেছে।

এবিসি ইতিমধ্যেই লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এবার আরও ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন আচরণ পুনরায় না ঘটে। আদালত লাতুফকে ২৮ দিনের মধ্যে অর্থ প্রদান করার নির্দেশ দিয়েছে।

সাথে আদালতের নির্দেশে এবিসিকে লাতুফের কাছে প্রকাশ্যে ক্ষমাও চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক বলেছেন, এটি প্রতিষ্ঠানটিকে শিক্ষা গ্রহণে সাহায্য করবে এবং ভবিষ্যতে ন্যায্য আচরণ নিশ্চিত করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate