সর্বশেষ

হঠাৎ যাত্রী অসুস্থ, মালয়েশিয়া এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ

On malaysia airlinesWeb Popup (3)

যাত্রীর আকস্মিক অসুস্থতার কারণে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবতরণ করেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানটির তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটটি (রেজিস্ট্রেশন নম্বর ৯এম-এমএলএন) স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করে। প্রায় ৩৬ হাজার ফুট উচ্চতায় মিয়ানমারের আকাশসীমায় অবস্থানকালে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি মোকাবিলায় ফ্লাইট ক্রুরা জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটির গন্তব্য পরিবর্তন করে। পরে সেটি নিরাপদে থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং অসুস্থ যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়ার সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup