ব্রিটেনে এক পাকিস্তানি চিকিৎসককে এক চাঞ্চল্যকর যৌনকাণ্ডের অভিযোগে ট্রাইব্যুনালে তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, চিকিৎসক সুহেল আঞ্জুম ২০২৩ সালের সেপ্টেম্বরে এক নার্সের সঙ্গে অপারেশন থিয়েটারের পাশের ঘরে যৌনতায় লিপ্ত হন। ঘটনার সময় অন্য একজন নার্স তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।
সূত্র জানায়, নার্সকে দেখতে পেলে আঞ্জুম পাজামার দড়ি বাঁধছিলেন, আর শুয়ে থাকা নার্সের পাজামা হাঁটু পর্যন্ত নামানো ছিল। এতে নার্সের অন্তর্বাসও দৃশ্যমান হয়ে যায়। এই কাণ্ড তখনই ব্রিটেনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল।
সুহেল আঞ্জুম ২০০৪ সালে লাহোর বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি ডিগ্রি লাভ করেন এবং ২০১১ সালে ব্রিটেনে প্র্যাকটিস শুরু করেন। অভিযোগ প্রকাশিত হওয়ার পর ২০২৪ সালে তিনি দেশ ত্যাগ করেন। তবে সম্প্রতি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ঘটনার জন্য নিজের দোষ স্বীকার করেছেন।
আরও
আঞ্জুম জানান, তিনি এই কর্মকাণ্ডের জন্য লজ্জিত এবং অনুতপ্ত। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না। সেই সঙ্গে জানান, ঘটনার অপরাধবোধ এখনও তাকে মানসিকভাবে কষে খায়।
এই ঘটনায় ব্রিটিশ স্বাস্থ্য ও নৈতিক মান রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, চিকিৎসক এবং হাসপাতালের নিরাপত্তা ও নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হবে।













