সর্বশেষ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন

Missile attack in israel, sirens sound in tel avivProbashir city Popup 19 03

ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে বৃহস্পতিবার তেল আবিবে হঠাৎ সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার জবাবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, তেল আবিব ছাড়াও আশপাশের দখলকৃত এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

প্যালেস্টাইন পোস্ট ও আল-মায়াদিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব ও আশপাশে বিস্তীর্ণ এলাকায় টানা সাইরেন বাজতে থাকে। প্যালেস্টাইন নাউ জানিয়েছে, কল্পিলিয়া এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ইসরায়েলি সেনাদের দাবি অনুযায়ী তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে এই ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03