সর্বশেষ

গাজা সিটিতে যোদ্ধাদের অবস্থান নিতে বললেন ফিলিস্তিনি কমান্ডার

Hamas israel 768x402City ads Investment (1)

গাজা শহরে ইসরায়েলের স্থল হামলা প্রতিহত করতে যোদ্ধাদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন হামাসের সামরিক শাখার প্রধান কমান্ডার ইজ আল-দ্বীন হাদাদ। তিনি নিজে যুদ্ধের সম্মুখভাগে উপস্থিত থাকার সংকল্প জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে গাজা শহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে কয়েক মাস ধরে লড়াই চালাতে হতে পারে।

Palestinian commander tells fighters to take position in gaza city

সৌদি সংবাদমাধ্যম আশরাক আল-আসাতের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও তাদের যোদ্ধাদের শহরে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

ইসরায়েল প্রায় এক মাস ধরে গাজা সিটিতে হামলার হুমকি দিয়ে আসছে। মাত্র ১০ লাখ মানুষের বসবাসকারী এই শহরে দখলদাররা সাধারণ বাসিন্দাদের সরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে শহরের অধিকাংশ মানুষ ইসরায়েলের নির্দেশ অমান্য করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাগরিকদের গাজার এই শহর থেকে সরে যাওয়ার চূড়ান্ত সতর্কতা দিয়েছেন। তিনি এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে বলেছেন যে, যারা চলে যাবে না তারা যুদ্ধে বিপদে পড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় হামাসের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইসরায়েল হামলা চালায়, যা এই প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে নতুন শঙ্কা সৃষ্টি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup