সর্বশেষ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহরজুড়ে বেজে উঠল সাইরেন

Missile attack in israel, sirens sound across the cityProbashir city Popup 19 03

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে রাজধানী তেল আবিবসহ মধ্য ইসরায়েলে সতর্কসংকেত বাজতে শুরু করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলার ঘটনা নিশ্চিত করেছে। বিষয়টি জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আর্মি রেডিওর সাংবাদিক দরন কাদুস জানান, সম্প্রতি ইসরায়েলের এক হামলায় হুথি নেতার মৃত্যু হয়েছিল। তার প্রতিশোধ নিতে বিদ্রোহী গোষ্ঠীটি প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালায়। তিনি আরও জানান, গত সপ্তাহে ইসরায়েলের দিকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপ করেছিল হুথিরা। তবে এগুলো সীমান্ত অতিক্রম করার আগেই প্রতিহত করা হয়।

দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, হুথিদের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। ফলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও ক্ষয়ক্ষতি পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। গাজার চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৩ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় এক লাখ ৬১ হাজার আহত হয়েছেন।

আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তা উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03