সর্বশেষ

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে বেলজিয়াম

Belgium to recognize palestine and impose sanctions on israelProbashir city Popup 19 03

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভট। এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা।

প্রেভট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বেলজিয়াম শুধু ফিলিস্তিনকেই স্বীকৃতি দেবে না, একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করবে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানি বন্ধ করা হবে এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতিও পুনর্মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, গাজাসহ ফিলিস্তিনে চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নিতে যাচ্ছে বেলজিয়াম। এর আগে ফ্রান্সও ঘোষণা দিয়েছিল, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তারা।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্যের প্রায় ৭৫ শতাংশ। বেলজিয়ামের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনের স্বীকৃতি অর্জনের সংগ্রামে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এরই মধ্যে গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03