সর্বশেষ

ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে

Trump says it's too late to cut tariffs on indiaCity ads Investment (1)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত আমেরিকান পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে তার দাবি, দিল্লির এ সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, কয়েক বছর আগেই এ পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই এ পোস্ট দেন তিনি।

ট্রাম্প তার পোস্টে লেখেন, “ভারত এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এটা অনেক আগেই করা উচিত ছিল। এতদিন ধরে দুই দেশের সম্পর্ক ছিল একতরফা এবং ব্যর্থ।”

খবরে আরও বলা হয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে ভারতীয় পণ্যের ওপর রপ্তানিশুল্ক ছিল ১৫ শতাংশ। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এপ্রিলে তিনি তা বাড়িয়ে ২৫ শতাংশ করেন। এরপর রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ফলে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধকে সহায়তা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। কঠোর শুল্ক আরোপের পর ভারতের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে দিল্লি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েই যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর কাছ থেকে বড় ধরনের অর্থনৈতিক ছাড় আদায় করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup