সর্বশেষ

ককপিটে ঢোকার চেষ্টা যাত্রীর, ফিরতে বাধ্য করল বিমানকে

Passenger tries to enter cockpit, forces plane to turn backProbashir city Popup 19 03

ফ্রান্সের লিঁও থেকে পর্তুগালের পোর্তো যাওয়ার পথে ইজি-জেটের একটি ফ্লাইটে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিমানের এক যাত্রী হঠাৎ ককপিটে ঢোকার চেষ্টা করলে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি জরুরি ভিত্তিতে লিঁও বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ঘটনাটি ঘটে শুক্রবার রাত (২২ আগস্ট)।

ফরাসি পুলিশ জানায়, বিমানে থাকা অন্য যাত্রীরা দ্রুত ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে নেন এবং তাকে বেঁধে রাখা হয়। পরবর্তীতে বিমান নিরাপদে লিঁওতে অবতরণ করলে পুলিশ ওই যাত্রীকে আটক করে।

ইজি-জেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “লিঁও থেকে পোর্তো যাওয়ার পথে ফ্লাইট EJU4429-এ এক যাত্রীর আচরণের কারণে বিমানের গতিপথ পরিবর্তন করে লিঁওতে ফিরিয়ে আনা হয়। পুলিশ যাত্রীকে সরিয়ে নেওয়ার পর বিমানটি পুনরায় পোর্তোর উদ্দেশে যাত্রা করে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ২৬ বছর বয়সী এক পর্তুগিজ নাগরিক। প্রাথমিক পরীক্ষায় তার শারীরিক অসুস্থতা ধরা পড়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও এই ঘটনায় যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03