সর্বশেষ

দুই লাখ ফ্রি বিমান টিকেট দেয়ার পরিকল্পনা!

Plane pic 20231220 150755520Probashir city Popup 19 03

বিদেশি পর্যটক সংখ্যা বাড়াতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা করেছে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ বিমানের টিকিট দেওয়ার। এই উদ্যোগ মূলত পর্যটকদের প্রধান পর্যটনকেন্দ্র ছাড়াও অন্যান্য গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করবে।

Plan to give away 200,000 free plane tickets

থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, এই কর্মসূচির জন্য প্রায় ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলার) বাজেট নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলার) আয় হতে পারে। তবে কার্যকর করার জন্য এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।

Thai 20250821 171539469

পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, “বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস” নামের এই ক্যাম্পেইনে আন্তর্জাতিক বিমানের টিকিটধারী পর্যটকরা দেশটির ছয়টি এয়ারলাইন্সে এক রাউন্ড-ট্রিপ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এ এয়ারলাইন্সগুলো হলো থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েতজেট।

প্রতিটি পর্যটক একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (প্রায় ৫০ ডলার) এবং রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (প্রায় ১০০ ডলার) সরকারি ভর্তুকি পাবেন। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প। সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুক করবেন, তারা এই সুবিধা পাবেন।

Thailand334 68a70dbeda5a9

চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, উচ্চ মৌসুমে পর্যটক আগমন ইতিমধ্যেই ভালো থাকলেও, এই প্রচারণা পর্যটন খাতকে আরও সমর্থন দেবে। তিনি আরও বলেন, ভ্রমণকারীদের জন্য অভ্যন্তরীণ বিমানের উচ্চ খরচ এখনও বাধা, তাই সরকারের সাহায্য প্রয়োজন। চলতি বছরের ১৭ আগস্ট পর্যন্ত থাইল্যান্ডে ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03