ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা বক্তা ড. জাকির নায়েক এবার এক ভিন্ন ভূমিকায় আলোচনায় উঠে এসেছেন। ধর্মীয় বয়ান ও যুক্তিভিত্তিক বিতর্কের বাইরে গিয়ে তিনি এবার রোমাঞ্চকর বাঞ্জি জাম্পিংয়ে অংশ নিয়ে বিশ্বজুড়ে অনুসারীদের চমকে দিয়েছেন।
ইন্দোনেশিয়ার বালিতে ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করে নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেন তিনি। ৫৯ বছর বয়সেও এমন সাহসী উদ্যোগ তার অসংখ্য ভক্ত-অনুরাগীকে বিস্মিত করেছে, অনেকেই এতে অনুপ্রাণিত হয়েছেন।
পাকিস্তানের জিও নিউজ জানায়, ইন্দোনেশিয়া সফরে ড. নায়েক শুধু বাঞ্জি জাম্পিংই নয়, আরও অংশ নিয়েছেন ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে। ভিডিওতে দেখা যায়—উৎসাহ, আত্মবিশ্বাস ও উচ্ছ্বাসে ভরা এক রোমাঞ্চপ্রিয় মানুষকে, যিনি জীবনের গভীরতাকে যেমন উপলব্ধি করেন, তেমনি উচ্চতাকেও জয় করতে জানেন।এর আগেও ২০২৪ সালে উগান্ডা সফরে ১৬৫ ফুট উঁচু জায়গা থেকে বাঞ্জি জাম্প করে ভাইরাল হয়েছিলেন তিনি।
আরও
ধর্মীয় অঙ্গনের বাইরে এমন সাহসিক ও ব্যতিক্রমী পদক্ষেপে ড. জাকির নায়েক যেন প্রমাণ করলেন—আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। তাঁর এই উদ্যোগকে কেউ বলছেন অনুপ্রেরণার বাতিঘর, কেউবা দেখছেন মানবিক ও প্রাণবন্ত এক চিন্তাবিদের নতুন রূপ।










