সর্বশেষ

কানাডায় বিমান দুর্ঘটনায় আহত ৩

3 injured in plane crash in canadaCity ads Investment (1)

কানাডার রাজধানী অটোয়ায় একটি ছোট আকারের ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয় সময় বিকেলে অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। অবতরণের আগমুহূর্তে বিমানটি বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে গাছের সারিতে গিয়ে আটকে যায়। এতে দুইজন আহত হন এবং একজনকে রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে উদ্ধার করতে হয়।

বিমানটি দুর্ঘটনার পর প্রায় ২০ ফুট উঁচু গাছের ডালে এবং সক্রিয় বৈদ্যুতিক লাইনের মধ্যে ঝুলে ছিল, যা উদ্ধার কাজকে আরও জটিল করে তোলে। অটোয়া ফায়ার সার্ভিসের মুখপাত্র নিকোলাস ডিফাজিও একে “জটিল উদ্ধার অভিযান” হিসেবে উল্লেখ করে জানান, দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পরই উদ্ধারকারীরা অভিযান শুরু করতে সক্ষম হন।

দমকল বাহিনী মই ব্যবহার করে প্রথমে আহত এক নারী ও এক পুরুষ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে তৃতীয় যাত্রীকে উদ্ধার করতে রাত সাড়ে ৮টা পর্যন্ত তৎপরতা চালাতে হয়। উদ্ধার অভিযানে অটোয়া ফায়ার সার্ভিস এবং প্যারামেডিক দল যৌথভাবে অংশ নেয়।

এছাড়া বিমান থেকে জ্বালানি তেল লিক হয়ে নিকটবর্তী একটি খাল হয়ে রিডো নদীতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল ও ওয়াটার রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় কোনো বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়নি এবং আশেপাশের জনসাধারণের নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup