সর্বশেষ

বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখল রাশিয়া

Russia sees world's 6th strongest earthquakeProbashir city Popup 19 03

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ১৯০০ সাল থেকে ভূমিকম্পের বৈজ্ঞানিক রেকর্ড রাখার পর এটিই বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প। এই কম্পনের পরপরই ৬.৯ ও ৬.৩ মাত্রার দুটি আফটার শকও অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূ-পৃষ্ঠের প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের শক্তি তুলনা করে ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি বলেন, এটি সত্যিই শক্তিশালী একটি কম্পন, যা ২০১০ সালের চিলি বা ১৯০৬ সালের ইকুয়েডরের ভূমিকম্পের মাত্রার কাছাকাছি।

ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ ৪ মিটার (১২ ফুট) পর্যন্ত উচ্চতা নিয়ে জাপানের হোক্কাইডো উপকূলে আছড়ে পড়ে। ফলে জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এর আওতায় রয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চীন, চিলি, ইকুয়েডর, পেরু, সলোমন দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের হাওয়াই ও লস অ্যাঞ্জেলেস।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাগরে উচ্চ ঢেউ ও সুনামি পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে থাকতে পারে। তাই উপকূলীয় এলাকায় জনগণকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, “ভয় নয়, বরং সচেতন থাকুন। সরকারের নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদে থাকুন।” তিনি জনগণকে হালনাগাদ তথ্য জানার পাশাপাশি ধৈর্য ও সাহস রাখার আহ্বান জানান।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=jSI5b-xphJk

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03