সর্বশেষ

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

2 pilots killed in air force training plane crashCity ads Investment (1)

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই নবীন পাইলট প্রাণ হারিয়েছেন। মরক্কোর সামরিক বাহিনী ‘রয়েল আর্মড ফোর্স’ এক বিবৃতিতে জানিয়েছে, ফেজ-সাইস বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার।

বিমান বাহিনী সূত্র জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল ‘আলফা জেট ট্রেইনার’, যা মূলত নবীন সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। প্রতিদিনের রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবেই ওই দুই পাইলট বিমানটি ওড়াচ্ছিলেন। তবে অবতরণের সময় বিমানটি রানওয়েতে পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়, এবং ঘটনাস্থলেই উভয় পাইলটের মৃত্যু ঘটে।

ঘটনায় অন্য কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা পাইলট জনিত ত্রুটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মরক্কোর সামরিক বাহিনী জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।

এদিকে, সম্প্রতি ২১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার একটি স্কুল ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় দেশবাসী এখনও শোকাহত। ঐ দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। মরক্কোর এই দুর্ঘটনাও স্মরণ করিয়ে দিচ্ছে প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03