আকাশে ওড়ার সময়ই বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যখন এক যাত্রী হঠাৎ করে চিৎকার করে বলেন—“আমার কাছে বোমা আছে”, “ট্রাম্পকে মেরে ফেলব”, “আমেরিকার মৃত্যু হোক!”, “আল্লাহু আকবার”।
তিনি টয়লেট থেকে বেরিয়েই চিৎকার করে এসব বলতে থাকেন একসময় কেবিন ক্রুদের ধাক্কা দেন।
তাকে থামাতে কয়েকজন যাত্রী একযোগে এগিয়ে গিয়ে তাকে শান্ত করেন। এর মধ্যেই বিমানটি জরুরি ভিত্তিতে গ্লাসগো বিমানবন্দরে অবতরণ করে। ঘটনাটি ঘটে লন্ডনের লুটন থেকে গ্লাসগো অভিমুখে উড্ডয়নকারী ইজি জেটের ফ্লাইট EZY609-এর। বিমানবন্দরে পৌঁছেই স্কটল্যান্ড পুলিশ এসে ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে একাই ঘটনার সঙ্গে জড়িত। তার ব্যাগে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। জানা গেছে, ওই ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত এবং তার কাছে শরণার্থী পরিচয়পত্র ছিল।












