সর্বশেষ

চাকরির জন্য হাহাকার, কর্মসংস্থানের জন্য প্রবাসীদের লম্বা লাইন

Crying for jobs, long lines of expatriates seeking employmentCity ads Investment (1)

কানাডায় কর্মসংস্থানের বাস্তব চিত্র উঠে এসেছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, শত শত ভারতীয়সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী একটি সাধারণ কর্মসংস্থান মেলায় চাকরির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কানাডা প্রবাসী এক ভারতীয় নারী ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে ওই নারী কানাডার চাকরির বাস্তবতা তুলে ধরেন। অনেক ভারতীয়র মধ্যে প্রচলিত ধারণা—বিদেশ মানেই চাকরির সুযোগে ভরা ও উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা—কে চ্যালেঞ্জ করে তিনি বলেন, বাস্তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কঠিন প্রতিযোগিতা ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

ভিডিওতে ওই নারী বলেন, “আমাদের যেসব ভারতীয় বন্ধুর আত্মীয়স্বজন মনে করেন কানাডায় চাকরির অভাব নেই, তারা যেন এই ভিডিওটি দেখেন।” তিনি আরও জানান, ভিডিওতে দেখানো চাকরির সুযোগ ছিল মাত্র একটি মৌলিক ইন্টার্নশিপের জন্য, যেখানে মাত্র ৫ থেকে ৬ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। অথচ আবেদনকারীর সংখ্যা ছিল কয়েক শতাধিক।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “বিদেশে জীবন সবসময় স্বপ্নের মতো নয়। অনেক সময় সেটা শুধুই লম্বা লাইনের বাস্তবতা।” ভিডিওটি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং কানাডায় চাকরির সংকট ও অভিবাসীদের দুরবস্থার বাস্তব চিত্র তুলে ধরে।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, “এটাই প্রথম ভিডিও যেখানে কেউ সত্যি কথা বলেছে। অধিকাংশ অনলাইন প্রভাবশালীরা মানুষকে কানাডায় আসার জন্য বিভ্রান্ত করছে।” অন্য একজন লেখেন, “টরন্টোতেও একই অবস্থা। এমনকি অতি সাধারণ চাকরির জন্যও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বাস্তবতা না দেখা পর্যন্ত সবাই ভাবে কানাডা সুযোগের দেশ।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup