সর্বশেষ

দারুণ খবর, ৩২ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ!

Flight tickets bfea05505ae5845ba6ce397f515ca5c6Probashir city Popup 19 03

পাকিস্তানি নাগরিকদের জন্য এসেছে এক আনন্দের খবর। বিশ্বের ৩২টি দেশে এখন তারা ভিসা ছাড়াই অথবা বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত পাসপোর্ট সূচকে পাকিস্তানের অবস্থান উন্নীত হয়ে ১০০তম হয়েছে, যা ২০২১ সালে ছিল ১১৩তম।

এই অগ্রগতি পাকিস্তানের বৈশ্বিক কূটনৈতিক সাফল্যের একটি স্পষ্ট ইঙ্গিত। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সাম্প্রতিক এক চুক্তির মাধ্যমে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিশেষত কাতার ভ্রমণে আগ্রহীদের জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, ফেরার নিশ্চয়তা-সহ টিকিট, হোটেল বুকিং, অর্থপ্রদানের উপযোগী কার্ড এবং পাকিস্তান থেকে সরাসরি আগতদের জন্য পোলিও টিকার সনদ।

বর্তমানে যেসব দেশে পাকিস্তানি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কিংবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারবেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো: মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কাতার, কেনিয়া, ডোমিনিকা, মাদাগাস্কার, রুয়ান্ডা, তুভালু, ভানুয়াতু, মোজাম্বিক ও সেনেগাল।

বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধাগুলো শুধু পর্যটন নয়, ব্যবসা ও আন্তঃদেশীয় সম্পর্ক বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে। পাকিস্তানের পাসপোর্ট শক্তির এই অগ্রগতি ভবিষ্যতের আরও কূটনৈতিক সুবিধার ভিত্তি স্থাপন করতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03