সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই মিলতে পারে পাঁচ লাখ ইয়েনের স্কলারশিপ

You can get a scholarship of 500,000 yen just by enrolling in universityWeb Popup (3)

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে জাপান। উন্নত গবেষণা সুবিধা, প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি, আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়, নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ—এসব কারণে বহু বিদেশি শিক্ষার্থী প্রতি বছর দেশটিকে বেছে নিচ্ছেন। বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটি বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। তেমনই একটি হলো জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপ, যার ২০২৫ সালের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান।

এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী জাপানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত জাপান, যেখানে রয়েছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের দিক থেকেও সুবিধা পেতে পারেন।

বৃত্তির সুবিধাগুলোর মধ্যে রয়েছে:

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য পাঁচ লাখ জাপানি ইয়েন আর্থিক সহায়তা

জীবনযাত্রার ব্যয় মেটাতে অর্থ সহায়তা

জাপানের মনোনীত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
আবেদনকারীদের ২০২৫ সালের সেপ্টেম্বর–নভেম্বর সেশনে জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এ ছাড়া আবেদনকারীর জাপান স্টাডি সাপোর্ট ওয়েবসাইটে একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকা বাধ্যতামূলক। ইংরেজি ও জাপানি—উভয় ভাষায় দক্ষতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি ও সময়সীমা:
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা পাওয়া যাবে নির্ধারিত লিংকে (https://www.jpss.jp/en/)। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup