সর্বশেষ

ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল সৌদি-পাকিস্তান

What saudi arabia and pakistan said in response to us attack on iranProbashircityWebPopupUpdate

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এমন সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক।

সৌদি বিবৃতিতে বলা হয়, বিশেষ করে পারমাণবিক স্থাপনায় এই হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দেশটি উভয় পক্ষকে সংযম দেখাতে এবং উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় রিয়াদ।

এদিকে একই ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তানও। দেশটির মতে, মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। পাকিস্তান সরকার জানিয়েছে, তারা জাতিসংঘ সনদের আওতায় ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানায়।

শনিবার রাতেই মার্কিন বি-২ বোমারু বিমান ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকে “অসাধারণ সামরিক সাফল্য” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এবং সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র হিসেবে ইরানের হুমকি বন্ধ করা। ট্রাম্প আরও বলেন, “এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ। আমরা শান্তি চাই, কিন্তু শান্তি না এলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate