সর্বশেষ

ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

Bangladesh china pakistan in a trilateral allianceProbashir city Popup 19 03

আন্তর্জাতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত করতে বাংলাদেশ, চীন ও পাকিস্তান ত্রিপক্ষীয় একটি জোট গঠনে একমত হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে তিন দেশ যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে, যা পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বাস্তবায়নে কাজ করবে।

শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক, চীনের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এবং পাকিস্তানের পক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী।

বৈঠকের প্রথম পর্বে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ। তিনি ত্রিপক্ষীয় এ প্রক্রিয়া শুরু করার জন্য চীনকে ধন্যবাদ জানান এবং তিন দেশের মধ্যে জনমুখী উন্নয়ন ও আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তান তার বক্তব্যে চীন ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ, সামুদ্রিক গবেষণা, সবুজ অবকাঠামো, সংস্কৃতি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। এতে নাগরিক পর্যায়েও সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি উঠে আসে।

বৈঠকে অংশগ্রহণকারী তিন দেশই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে ভবিষ্যতে এই সহযোগিতাকে কাঠামোবদ্ধ ও ফলপ্রসূ করে গড়ে তোলার বিষয়ে সম্মত হয় তিন পক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03