সর্বশেষ

ইরান-ইসরাইল সংঘাত: জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

Iran israel conflict international atomic energy agency calls for emergency meetingCity ads Investment (1)

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর দু’দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) আগামীকাল সোমবার অস্ট্রিয়ার ভিয়েনাস্থ সদর দপ্তরে এক জরুরি বৈঠক আয়োজন করতে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই বৈঠকের আহ্বান এসেছে রাশিয়া ও ভেনেজুয়েলার পক্ষ থেকে। তারা আনুষ্ঠানিকভাবে আইএইএর কাছে এ অনুরোধ জানায়, যাতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া যায়।

উল্লেখ্য, ইসরায়েলের এই হামলার পর তেহরানজুড়ে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সম্প্রতি অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা চলমান হামলার ধারাবাহিকতাকেই নির্দেশ করে।

ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলায় তাদের অন্তত ১০ জন নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। তেহরান থেকে ছোড়া প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছু হাইফার তেল শোধনাগারে আঘাত হানে, যার ফলে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানায়, তারা ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন, তেহরান কেবল আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তুলছে এবং ইসরায়েল হামলা বন্ধ করলেই তারা উত্তেজনা প্রশমনে প্রস্তুত।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup