সর্বশেষ

ইরান-ইসরাইল যুদ্ধে কে জিতবে, জানালেন রুশ বিশ্লেষক

Who will win in an iran israel war, says russian analystProbashir city Popup 19 03

ইরানের সাম্প্রতিক হামলার জবাবে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে, তা ‘বড় ধরনের কৌশলগত ভুল’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক মাইস কুরবানভ। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল তাদের আগের উসকানিমূলক পদক্ষেপে ব্যর্থ হয়ে একপ্রকার হতাশা থেকেই এমন হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতার টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্য অনুযায়ী, দেশটি প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়েছে। কুরবানভের মতে, এই সংঘর্ষে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে।

রুশ বিশ্লেষক কুরবানভ ইরানের পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের লক্ষ্য করে চালানো হামলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অজুহাত বানিয়ে ইসরায়েল হামলা চালালেও, বাস্তবতা হচ্ছে ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত। অথচ বিশ্ব সম্প্রদায় এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”

যুক্তরাষ্ট্রের একতরফাভাবে পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে বেরিয়ে যাওয়া এবং পরবর্তীতে আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে কুরবানভ বলেন, আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানের অর্থনীতিকে চাপে ফেলা। কিন্তু তাতে ইরানকে থামানো যায়নি; বরং দেশটি উন্নয়নের ধারায় রয়েছে।

এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে অন্তত ১০৪ জন নিহত এবং প্রায় ৩৮০ জন আহত হন। জবাবে ইরানও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি জানান, ওইসব লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে তিনজন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03