সর্বশেষ

সৌদি, ওমান, কুয়েত ও বাহরাইনের জন্য ভিসামুক্ত যে দেশ

Visa free countries for saudi arabia, oman, kuwait and bahrainProbashir city Popup 19 03

চীন চারটি উপসাগরীয় দেশের নাগরিকদের জন্য এক বছরের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৯ জুন থেকে ২০২৬ সালের ৮ জুন পর্যন্ত সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের সাধারণ পাসপোর্টধারীরা চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, নতুন এই নীতির আওতায় সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ, সাংস্কৃতিক বিনিময় কিংবা ট্রানজিটের উদ্দেশ্যে চীনে সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাত ও কাতার ২০১৮ সাল থেকেই চীনের সঙ্গে পারস্পরিক ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করে আসছে। নতুন এই ঘোষণার মাধ্যমে ছয়টি উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) সব সদস্য দেশ এখন চীনে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পাচ্ছে।

চীনের এ উদ্যোগকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে আরও গভীর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। এতে ব্যবসা, পর্যটন ও সাংস্কৃতিক আদান-প্রদান নতুন মাত্রা পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03