সর্বশেষ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা

Malta recognizes palestine as a stateProbashir city Popup 19 03

দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা জানিয়েছেন, আগামী মাসেই এই স্বীকৃতি কার্যকর করা হবে। রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা যায়, অ্যাবেলা তার বক্তব্যে গাজায় চলমান মানবিক সংকটের ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাজায় ইসরাইলি হামলায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা আর উপেক্ষা করার সুযোগ নেই।’

মাল্টার প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। আগামী ২০ জুন অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক সম্মেলনের পরই এই স্বীকৃতি কার্যকর হবে বলে জানান তিনি।

গাজার দক্ষিণের খান ইউনূস শহরে ইসরাইলি হামলায় চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন অ্যাবেলা। তিনি বলেন, ওই হামলায় নিহতদের পরিবার মাল্টায় আশ্রয় চাইলে মাল্টা সরকার তাদের স্বাগত জানাবে।

উল্লেখ্য, এর আগে মাল্টা একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়েছে এবং ২০২৩ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছে। তবে এবারই প্রথমবারের মতো তারা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03