সর্বশেষ

পুতিনের ওপর ‘খুশি নন’ ট্রাম্প, নিষেধাজ্ঞার হুমকি

Trump 'not happy' with putin, threatens sanctionsProbashir city Popup 19 03

ইউক্রেনে সাম্প্রতিক রুশ ড্রোন হামলা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন। রোববার (২৫ মে) নিউ জার্সি থেকে ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, তার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। তিনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন?” তিনি আরও বলেন, “যখন যুদ্ধ বন্ধের আলোচনা এগোচ্ছিল, তখনই তিনি কিয়েভসহ বিভিন্ন শহরে ড্রোন হামলা চালানোর নির্দেশ দিলেন। বিষয়টি মোটেই আমার পছন্দ হয়নি।”

রাশিয়ার সাম্প্রতিক হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “যদি এ ধরনের ঘটনা বারবার ঘটে, তাহলে অবশ্যই রাশিয়া বা পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে।” তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২৪ মে) রাতে রাশিয়া ইউক্রেনে ৩৬০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে, যা এই যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হন। রোববার (২৫ মে) রাতেও ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালায় রুশ বাহিনী, যদিও এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, “তিনি যে কথাগুলো বলছেন, তা তার দেশের কোনো উপকারে আসছে না। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আমার মতে, তাকে চুপ থাকা উচিত।”

প্রসঙ্গত, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অগ্রাধিকার দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তুরস্কে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয় এবং তার ফলস্বরূপ উভয় দেশ ১ হাজার করে যুদ্ধবন্দিকে মুক্তি দেয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03