সর্বশেষ

তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন

Do you sleep at all at night trump asks saudi crown princeProbashir city Popup 19 03

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রশংসা করেছেন। এসময় তিনি যুবরাজকে একটি প্রশ্ন করেন, ‘আপনি কি রাতে ঘুমান?’

এক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প সৌদি যুবরাজের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সমালোচকরা মনে করেছিল সৌদির উন্নতি সম্ভব নয়, কিন্তু গত আট বছরে তারা ভুল প্রমাণ করেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে জানান, যুবরাজের অনুরোধে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন।

বক্তব্যে ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের কেন্দ্র’ বলেও অভিহিত করেন। তবে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি।

সম্মেলনে ট্রাম্প ১৪২ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো ও জ্বালানি খাতে ৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ প্যাকেজের কথা তুলে ধরেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও যুবরাজের সম্পর্ক অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এই ঘনিষ্ঠতা নিয়ে মার্কিন আইনপ্রণেতা, মানবাধিকার সংগঠন ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা সমালোচনা করেছেন। তাদের মতে, এই সম্পর্ক অর্থনৈতিক স্বার্থকে মানবাধিকারের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03