সর্বশেষ

ব্রিটেনের নাগরিকত্ব আইনে কড়াকড়ি, ১০ বছরে মিলবে ‘সোনার হরিণ’

Britain's citizenship law is stricter, 'golden deer' will be available in 10 yearsProbashir city Popup 19 03

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছেন। এখন থেকে অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া কঠিন হবে।

স্টারমার সরকার ক্ষমতায় আসার এক বছর না পেরোতেই নাগরিকত্ব নীতিতে কঠোর পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নাগরিকত্বের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হবে।

সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এই কৌশলের মূল লক্ষ্য হলো অভিবাসন নিয়ন্ত্রণ করা।

নতুন নীতিতে ইংরেজি ভাষার শর্ত আরও কঠিন করা হয়েছে। পাশাপাশি, নাগরিকত্বের জন্য ৫ বছরের বসবাসের সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। বিদেশি কর্মী নিয়োগেও বিধিনিষেধ আসছে, যা বিভিন্ন খাতে প্রভাব ফেলবে।

আইনজীবীরা মনে করেন, এই কড়াকড়ি শুধু অভিবাসীদের জন্য নয়, যুক্তরাজ্যের অর্থনীতির জন্যও ক্ষতিকর। এর ফলে দক্ষ জনশক্তির অভাব দেখা দেবে এবং সামাজিক চাপ বাড়বে।

নতুন নাগরিকত্ব নীতি অভিবাসীদের জন্য একটি কঠিন পরীক্ষার মতো। এখন থেকে বৈধভাবে দশ বছর বসবাসের পরই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03