সর্বশেষ

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাসCity ads Investment (1)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে হামাস তাদের হাতে বন্দি মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। এডান ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য। সোমবার হামাস আনুষ্ঠানিকভাবে এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জায়নবাদী সেনা ও মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের যোগাযোগের ফলশ্রুতিতেই এই মুক্তি সম্ভব হয়েছে।

হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধিদের কাছে এডান আলেকজান্ডারকে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ইসরাইলি কর্তৃপক্ষও তার নিরাপদে ইসরাইলের ভূখণ্ডে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং হামাসের মধ্যে সরাসরি যোগাযোগের তথ্য প্রকাশ্যে আসার পরই এই মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলো।

আজ মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পূর্বে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার এই ঘটনাকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি হামাসের কাছে বন্দি থাকা অপর চার মার্কিন নাগরিকের মৃতদেহ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার ঘটনায় প্রায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরাইলের দাবি অনুযায়ী, এখনও ৫৮ জন জিম্মি গাজায় বন্দি রয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। অন্যদিকে, হামাসের হামলার পর থেকে ইসরাইলের নির্বিচার হামলায় গাজায় প্রায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ ২০ হাজার জন আহত হয়েছেন। ইসরাইলি জিম্মিদের মুক্তি না পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ ক্রমশ বাড়ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03