সর্বশেষ

মুসলিম বিশ্বকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান খামেনির

Khamenei calls on muslim world to stand by gazansProbashir city Popup 19 03

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গাজার ভয়াবহ মানবিক সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কায় মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

খামেনি গাজায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরাইল ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন। তিনি খাদ্য সংকট তুলে ধরে মুসলিম দেশগুলোকে গাজার মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরাসরি মদদেই এই সংকট আরও গভীর হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল পুনরায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বর্তমানে গাজায় যুদ্ধ, খাদ্য ও ওষুধের চরম সংকট চলছে। খামেনি ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্বজনমত গঠনের আহ্বান জানান।

এদিকে, হামাস যুক্তরাষ্ট্রের ত্রাণ ব্যবস্থাপনার প্রস্তাবকে ইসরাইলের ত্রাণকে সামরিকীকরণের কৌশল বলে অভিহিত করেছে। ইসরাইলের অবরোধে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২৩ লাখ মানুষ খাদ্য, পানি ও ওষুধের অভাবে কঠিন জীবনযাপন করছে। ইসরাইলের অবরোধে কার্যত এক মাসের বেশি সময় ধরে খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে।

আল জাজিরা জানায়, গাজায় ডায়াবেটিস, ক্যানসার, হেপাটাইটিস ও ইমিউন রোগে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে। সম্প্রতি ইসরাইলি হামলায় শিশুসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03