সর্বশেষ

আরব সাগরে টহল বাড়িয়েছে ভারত

India increases patrols in the arabian seaProbashir city Popup 19 03

জম্মু-কাশ্মীর এবং রাজস্থানের জয়সালমিরে পাকিস্তান কর্তৃক ড্রোন হামলার চেষ্টার পর, ভারত আরব সাগরে তাদের নৌবাহিনীর টহল বাড়িয়েছে। দেশটির নৌবাহিনী সূত্রের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

নৌবাহিনী সূত্রে খবর, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তান আরব সাগরে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করতে পারে – এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নৌবাহিনী এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সংক্ষিপ্ত সামরিক অভিযান চালায়।

‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ হিসেবে পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি এলাকায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার পাকিস্তান জম্মু ও কাশ্মীর এবং রাজস্থানের ১৫টি স্থানকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে। তবে, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেই সমস্ত ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিকে, সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার জম্মুতে ড্রোন হামলার পাশাপাশি কয়েকশ পাকিস্তানি জম্মু-কাশ্মীরের সাম্বা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা বিএসএফ সাফল্যের সাথে প্রতিহত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03