সর্বশেষ

ভারতে আসছেন পুতিন

Putin is coming to indiaCity ads Investment (1)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে কাশ্মীরের পেহেলগাওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি ভারত সফরের জন্য মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শিগগিরই দিল্লি আসবেন বলে জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পেহেলগাওমের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সমর্থন জানাবেন বলেও জানান।

ফোনালাপে দুই নেতা ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। ক্রেমলিনও একই তথ্য জানিয়ে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল পেহেলগাওয়ে হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এটি ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় হামলা ছিল। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু নদের জল বণ্টন চুক্তি স্থগিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য তাদের স্থল ও আকাশসীমা বন্ধ করে দেয়।

এই হামলার পর দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup